সম্ভ্রম রক্ষায় চলন্ত অটোরিকশা থেকে কলেজছাত্রীর লাফ, গ্রেপ্তার চালক

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি অটোরিকশায় চালকের হাতে যৌন নিপীড়ন থেকে বাঁচতে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন এক কলেজছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার চানপুর এলাকার এম মুহিত ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চালক প্রজেশ দাশক (৪৬) কুলাউড়া উপজেলার মৃত দিরেন্দ্র দাশের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বড়লেখা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।  

জানা গেছে, ভুক্তভোগী মামার বাড়িতে থেকে লেখাপড়া করে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইয়ারচেঞ্জ পরীক্ষায় অংশ নিতে সে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় প্রজেশ দাশের সিএনজিতে ওঠে। গাড়ির পেছনের সিটে ধানের বস্তা থাকায় চালক তাকে মা সম্বোধন করে তার পাশের আসনে বসতে বলে।

সামনে বসলে চালক ভুক্তভোগীকে যৌন নিপীড়ন করে। পরে নিজেকে রক্ষার্থে সে চলন্ত সিএনজি থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পায়। এ সময় পথচারী ও কলেজের ছাত্র-ছাত্রীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চালককে আটক করে। অভিযুক্ত চালককে মারধরের চেষ্টা করলে পুলিশ গিয়ে তাকে আটক করে এবং গাড়িটি জব্দ করে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, চলন্ত সিএনজি অটোরিকশায় চালক এক কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে তার মামা থানায় মামলা করেছেন। অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালককে আটক করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।