সম্মতি ছাড়াই ৫ মিনিট ধরে চুম্বন, কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী

মাঝে মাঝেই শুটিংয়ে অভিনেত্রীদের হেনস্তার কথা শোনা যায়। নতুনদের সঙ্গে বিষয়টি বেশি ঘটে। এরকম অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখারও। শুটিংয়ের সময় অনুমতি ছাড়াই রেখাকে চুম্বন করেছিলেন সহ অভিনেতা। টানা পাঁচ মিনিট ধরে চুম্বনে কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

১৯৬৯ সালে ‘অঞ্জনা সফর’ (পরে নাম বদলে হয় ‘দো শিকারি’) ছবির মাধ্যমে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় রেখার। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন তখনকার বাংলা সিনেমার তারকা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। শুটিং চলাকালে এক অন্তরঙ্গ দৃশ্যে বিশ্বজিৎ হঠাৎ তাঁকে চুম্বন করতে শুরু করেন—কোনো রকম পূর্ব সম্মতি ছাড়াই।

রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে এই ঘটনার বিস্তারিত আছে। সেখানে বলা হয়েছে, দৃশ্যে রোমান্স করার কথা থাকলেও, বিশ্বজিৎ হঠাৎ পাঁচ মিনিট ধরে তাঁকে চুম্বন করতে থাকেন। সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫, আর বিশ্বজিৎ ছিলেন ৩২ বছরের প্রাপ্তবয়স্ক অভিনেতা।

ঘটনাটি ঘটে ক্যামেরার সামনে, কিন্তু উপস্থিত কেউই থামাতে আসেননি—না পরিচালক, না কলাকুশলীরা। বরং সবাই চুপচাপ দেখছিলেন। পর্দার আড়ালে নিরাপত্তাহীনতার এই অভিজ্ঞতায় হতভম্ব ও মানসিকভাবে ভেঙে পড়েন রেখা। শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

মাত্র ১৫ বছরে বলিউড যাত্রা শুরু রেখার। অভিসেকেই অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার। যদিও পরে নিজেই হয়ে ওঠেন ইন্ডাস্ট্রির আইকন। আজকালকার অনেক তারকাই তাকে আদর্শ হিসেবে মানেন।  

 

তথ্যসূত্র: বলিউড লাইফ

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।