সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল: মির্জা আব্বাস

খবরওয়ালা অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।’

দলের মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী লোক রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের হাজার হাজার লোকের প্রয়োজন নেই, ১০ জন ভালো ও নিষ্ঠাবান কর্মী হলেই চলবে।’

তিনি আরও বলেন, ‘একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানান অপবাদ দিচ্ছে। দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে। সবাইকে খুব সাবধান হতে হবে। ইতিহাস ভুলে গেলে হবে না। ২০০৮ এর মতো ভুল করবে না কেউ।’

মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। ডেভিল ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, মনির হোসেন, লোকমান হোসেন ফকির, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু প্রমুখ।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।