সরকারি দফতরে অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চায় না ছাত্রদল: শিপনের হুঁশিয়ারি

সরকারি দফতরগুলোতে আর অনির্বাচিত ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

রবিবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারের দাবিতে আয়োজন করে ছাত্রদল।

নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বাংলাদেশের কোনো সরকারি দপ্তরে আমরা অনির্বাচিত ছাত্র প্রতিনিধি দেখতে চাই না। তাদের সবাইকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্রসমাজ এই বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বর্তমানে ‘বৈষম্যবিরোধী’ ব্যানারের আড়ালে ছাত্রলীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের ঢোকানো হচ্ছে। এটি সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিত।’

শিপন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যদি কেউ এই ব্যানার ব্যবহার করে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে ছাত্রদল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’

তিনি জানান, ছাত্রদল আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তবে তিনি বলেন, ‘যদি জুলুম বাড়ে, তাহলে আমরা কঠোর রূপরেখা দিতে পিছপা হব না।’

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।