সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে : খাদ্য উপ‌দেষ্টা

সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। তাই খাদ‌্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌ণের শঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি ব‌লে‌ন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। আর এবার হাওরসহ সারাদে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

শ‌নিবার (৫ এপ্রিল) দুপু‌রে কি‌শোরগ‌ঞ্জের হাওর উপ‌জেলা অষ্টগ্রা‌মে এক কৃষক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

তি‌নি আরও ব‌লেন, ‘কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়। তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবনতা, সার ও বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্ত  ক‌রেন।

খাল‌-বিল ও নদ-নদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, মেঘনাসহ বড়বড় নদীগু‌লোও আজ নাব‌্যতা সঙ্ক‌টে ভুগ‌ছে। হাও‌রের খাল‌বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। খাল খন‌ন কর্মসূ‌চির মাধ‌্যমে স্থানীয় খালগু‌লো খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে।

সভা শে‌ষে উপ‌দেষ্টা হাও‌রের বি‌ভিন্ন বো‌রো‌ক্ষে‌ত ঘু‌রে দে‌খেন।

জেলা প্রশাসক ফৌ‌জিয়া খা‌নের সভাপ‌তি‌ত্বে ভাতশালা হাওর এলাকায় অনু‌ষ্ঠিত কৃষক ও জিরা‌তি সমা‌বে‌শে উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকার।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।