সরকারের পদক্ষেপে ইসলাম বিরোধীরা যেন আশকারা না পায়: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, সাম্প্রতিক সময়ে অশ্লীলতা, বেহায়াপনা ও ইসলামিক কালচারকে অবজ্ঞা করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শাহবাগের পরাজিত চেতনাধারীরা বিভিন্ন নামে-বেনামে ইসলামী মূল্যবোধে আঘাত দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সরকার এসব উসকানিদাতার বিরুদ্ধে যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারের পদক্ষেপ উল্টো। সরকারের প্রতি আহ্বান, প্রশাসনের পদক্ষেপে যেন ইসলাম বিরোধীরা আশকারা না পান।’

রবিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণ ও মূল্যায়ন নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে মামুনুল হক এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, ‘মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত মাস। তিনি বিশেষভাবে এই মাসে সব ধরনের ‘বেহায়াপনা ও অশ্লীলতা’ বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়ে বলেন, তারপরও একশ্রেণির ধর্মবিদ্বেষী ইমানদার মুসলমানদেরকে বিভিন্ন উপায়ে উসকানি দেন।’ ধর্মপ্রাণ মুসলমানদেরকে সচেতনতার সঙ্গে এসব উসকানির জবাব দিতে হবে।

সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘অদম্য নারী’ পুরস্কার দেওয়ার বিষয়টি উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘এ ধরনের প্রমোট নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার অপপ্রয়াস এবং নারী সমাজের প্রতি চরম অবমাননাকরও বটে।’

মামুনুল হক বলেন, ‘অবিলম্বে এ পুরস্কার বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক, সমাজবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।’

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, ‘শিশুটির সর্বোচ্চ চিকিৎসা–সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে অপরাধীদের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।’

বৈঠকে অন্যদের মধ্যে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।