সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকালে পৌর এলাকার তালুকদার বাড়ি মোড়ের উত্তরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে তালুকদার বাড়ি মোড় এলাকায় রেললাইনে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে জানালে জামালপুর রেলওয়ে পুলিশ কে অবগত করা হয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে জামালপুর পুলিশ ফাঁড়ির নিয়ে যায়। 

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর আনুমানিক সাড়ে ৪ টার সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮ ডাউন মেইল ট্রেনটি সরিষাবাড়ীর দিকে আসছিলো। ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। ট্রেন আসার পূর্বে হয়তো তিনি রেললাইনে বসা ছিলেন তখনই এই দুর্ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, ‘সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেন কেটে নিহত হয়েছেন বিষয়টি ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি। সংবাদ পেয়ে ঘটনাস্থলের আসি ও নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে নিহত ব্যক্তির পোষাক দেখে ধারণা করা হচ্ছে তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন। পিবিআই এর মাধ্যমে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।’ 
 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।