সরিষাবাড়ীতে বিপুল হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ২ সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে জখম ও আতাউর রহমান বিপুল মিয়া হত্যা মামলায় প্রধান আসামি আসাদুজ্জামান আপেল (৪০) কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) মধ্যরাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার নিহত বিপুল ও চাচাতো ভাই আপেলের সাথে বসতবাড়ীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত ১৭ই জানুয়ারি সকালে বিপুল মিয়ার বাড়ীর আঙ্গিনায় গাছ কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিপুল, মুক্তা ও আসমা বেগমের উপর হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। 

এসময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। পরে বিপুলের মা আছমা বেগমকেও হাত ভেঙে দেয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় গত ১৭ জানুয়ারি নিহতের বড় ভাই আল-আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ও ডিবি পুলিশ বিভিন্ন সময় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আপেল সহ ৭ জনকে গ্রেপ্তার করে। প্রধান আসামিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।