সরিষাবাড়ীতে ১৭ বছর পর পৌর বিএনপির সম্মেলন; সভাপতি শাহীন, সম্পাদক পিন্টু

জামালপুরের সরিষাবাড়ীতে দীর্ঘ ১৭ বছর পর পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) দিনব্যাপী পৌর এলাকার আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতি পদে একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু নির্বাচিত হয়েছেন।

সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুল বারেক। বিশেষ অতিথি ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সহ-প্রচার সম্পাদক শিপার মেহেদী ফেরদৌস, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সম্মেলনে সভাপতি পদে একেএম ফয়জুল কবীর তালুকদার শাহীন ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম রব্বানী লিকু পান ২৩০ ভোট। সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম পিন্টু ৩৩৩ ভোট পেয়ে জয়ী হন, অন্য প্রার্থী আশরাফুল আলম পেয়েছেন ২৬৫ ভোট।

শনিবার রাত পৌনে ৮টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।