সোমবার, ২০ই জুলাই ২০২৬, ৫শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ই জুলাই ২০২৬, ৫শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় ! কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু জাফর সাজ্জাদ খিচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, পুলিশের ব্যারিকেড শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা টানা বৃষ্টিতে এইচএসসি পরীক্ষা: ক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও বিক্ষোভ সেপটিক ট্যাংকে পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু মগবাজার ও বাংলামোটরে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট, গরমে চরম জনভোগান্তি পুরান ঢাকায় পার্টসের গুদামে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ ১ এভাবেও ফিরে আসা যায় !

জাতীয়

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের লক্ষ্য করে সশস্ত্র গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এই ন্যাক্কারজনক হামলাকে স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের অধিকার এবং উন্মুক্ত গণমাধ্যমের ওপর এক সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক কড়া বিবৃতিতে টিআইবি জানিয়েছে, এই সশস্ত্র হামলার পেছনে কোনো নির্দিষ্ট সাংবাদিককে টার্গেট করা হয়েছিল কি না কিংবা কোনো অনুসন্ধানী প্রতিবেদনের প্রতিশোধ হিসেবে এটি করা হয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে সামগ্রিকভাবে এই ঘটনা গণমাধ্যমকর্মীদের জন্য একটি বড় বিপদের বার্তা।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শুধু লোকদেখানো একটি মামলা দায়ের করলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না। কোনো ধরনের রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবের বশবর্তী না হয়ে এবং কালক্ষেপণ না করে এই ঘটনার একটি নিরপেক্ষ ও কার্যকর তদন্ত করতে হবে। এই হামলার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও মাঠপর্যায়ের হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের মুখোমুখি করা জরুরি। হামলার প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং সাংবাদিকদের পেশাগত কাজের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা বাহিনীকে বের করতে হবে। এটি করতে ব্যর্থ হলে অতীতের বহু ঘটনার মতো এই মামলাটিও বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাবে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরে টিআইবি একটি গুরুতর বিষয়ের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করেছে। হামলার শিকার সাংবাদিকেরা শুরুতেই মামলা করতে চরম দ্বিধা ও অনাগ্রহ প্রকাশ করেছিলেন। ড. ইফতেখারুজ্জামান এই বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেন। তিনি বলেন, ভুক্তভোগীদের এই পিছুটান মূলত প্রতিশোধমূলক হামলার আশঙ্কা, চরম নিরাপত্তাহীনতা এবং বর্তমান সাংবাদিক সমাজে জেঁকে বসা এক ভীতির সংস্কৃতির স্পষ্ট প্রমাণ। সাধারণ মানুষের মনে এই ধারণা হওয়া এখন অমূলক নয় যে, অপরাধীদের বিচার করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা ও সক্ষমতার অভাব রয়েছে।

টিআইবি আরও মনে করিয়ে দেয় যে, বর্তমান সময়ে দেশের গোয়েন্দা সংস্থাসহ আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের হাতে অপরাধী ধরার যে আধুনিক নজরদারি সক্ষমতা ও প্রযুক্তি রয়েছে, তাতে এই হামলার অপরাধীদের খুঁজে বের করা মোটেও কঠিন কিছু নয়। তাই সদিচ্ছা থাকলে খুব দ্রুতই এই রহস্য উন্মোচন করা সম্ভব।

যে সমাজে খোদ ভুক্তভোগী সাংবাদিকরাই ন্যায়বিচার চাইতে ভয় পান, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে। এমন ভীতি ও অনাস্থার পরিবেশ স্বাধীন ও জনস্বার্থমুখী অনুসন্ধানী সাংবাদিকতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। ফলে প্রভাবশালী ও স্বার্থান্বেষী মহল আরও বেপরোয়া হয়ে ওঠার সুযোগ পায়। এই ভীতির সংস্কৃতি দূর করতে হলে অবিলম্বে সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।