সাইবার আইনের ৪১০ মামলা প্রত্যাহার

দেশের আট বিভাগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাইবার ট্রাইব্যুনালে হওয়া অন্তত ৪১০ মামলা প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

গত ১১ ফেব্রুয়ারি এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সাইবার আইনে মতপ্রকাশের অভিযোগে (স্পিচ অফেন্স) যেসব মামলা হয়েছিল, প্রথমে আমরা সেগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার হ্যাকিং সংক্রান্তগুলো করা হচ্ছে না। ’

‘প্রত্যাহারকৃত সাইবার ট্রাইব্যুনালের মামলার তালিকা’ শীর্ষক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক নথিতে বলা হয়, ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি (১০৯+২১), সিলেট বিভাগে ১০৩ (৫৬+৪৭), খুলনা বিভাগে ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগে দুটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।