সাবেক অধ্যক্ষের চাতাল থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে রাস্তার পাশে সাবেক কলেজ অধ্যক্ষের চাতালের বারান্দা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে হাকিমপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলামের চাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে হিলি রেলস্টেশন, বাসস্ট্যান্ড ও সিপিমোড় এলাকায় ঘোরাফেরা করতেন। তাঁর বাড়ি নীলফামারীর সৈয়দপুরে বলে জানা গেছে। এলাকায় তিনি ‘বিহারী’ নামে পরিচিত ছিলেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।