খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) নবাবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে।
সোমবার (২৩ জুন) ডিবি সূত্রে জানা যায়,সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
খবরওয়ালা/এফএস