খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: ২৩ই জুন ২০২৫, ১০:২৩ এএম
কামরাঙ্গীরচর থানার মাদবরবাজার বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. রকি (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।
রবিবার (২২ জুন) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রকিকে নিয়ে আসা প্রতিবেশী মো. রুবেল বলেন, কামরাঙ্গীরচরের মাদবরবাজার বেড়িবাঁধ এলাকায় কথা কাটাকাটির এক পর্যায়ে পলাশ মেম্বার রকিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
খবরওয়ালা/এমইউ
মন্তব্য