সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ছেলে শাহেদ আটক

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান।

তিনি জানান, কিছু বিষয়ে সংশ্লিষ্টতার কারণে শাহেদকে থানায় আনা হয়েছে। সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে গ্রেফতার দেখানো হবে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা এখনো জানায়নি পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতার হন সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বর্তমানে কারাগারে আছেন।

এছাড়া, ২০২৪ সালের আগস্টে ক্ষমতার পরিবর্তনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) কামাল মজুমদার ও তার ছেলে শাহেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান শেষে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে শাহেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।