চট্টগ্রামে ওয়ার্কশপে হাইড্রোলিক জ্যাক বিস্ফোরণ, দগ্ধ ৮

চট্টগ্রাম নগরের সাগরিকা রোড এলাকায় একটি লোহার ওয়ার্কশপে হাইড্রোলিক জ্যাক বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকার রফিক সওদাগরের ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—আব্দুল কাদের (৬০), আবুল কাসেম (৬০), করিম (২৯), আব্দুল জলিল (৫৫), আবুল বশর খান (৬০), জামাল হোসেন (৩৮), রাসেল (২৮) ও বাহার উদ্দিন (৪৫)।

স্থানীয়রা জানান, ওয়ার্কশপে লোহার জ্যাক গরম করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, দগ্ধ আটজনকে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।