সাবেক মন্ত্রী আমুর ৪৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক মন্ত্রী আমীর হোসেন আমু, তার স্ত্রী সাঈদা হক ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে থাকা ৪৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (০২ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

অবরুদ্ধ হওয়া হিসাবগুলোর মধ্যে আমুর নামে ১৫টি, তার স্ত্রী সাঈদা হকের নামে ১৩টি ও মেয়ে সুমাইয়া হোসেনের নামে ১৫টি ব্যাংক হিসাব রয়েছে। এছাড়া তাদের সংশ্লিষ্ট জেরিকো একটি কোম্পানির ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক রেজাউল করিম এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ওই আবেদনে বলা হয়েছে, সাবেক শিল্প মন্ত্রী আমীর হোসেন আমুর বিরুদ্ধে ঘুস গ্রহণপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর/কাবিখাসহ সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। বর্তমানে অভিযোগটির অনুসন্ধানকায় শেষ পর্যায়ে রয়েছে।

গোপন সূত্রে জানা যায়, অভিযোগ আমীর হোসেন আমু ও তার স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেন পলাতক অবস্থায় তাদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন এবং স্থানান্তর করার পরিকল্পনা করছেন। অভিযোগ সংশ্লিষ্ট আমীর হোসেন আমু ও তার স্ত্রী সাঈদা হক, মেয়ে সুমাইয়া হোসেন কর্তৃক তাদের নিজ নিজ নামে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অস্থাবর সম্পদ যাতে উত্তোলন, স্থানান্তর করতে না পারে সেজন্য তাদেন অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।