সাবেক মেয়র খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা

প্রায় ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন, তার স্ত্রী ও কন্যার বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম মামলায় সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে ১০ কোটি ৩৫ লাখ ৮৯ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ৫২ কোটি ২৩ লাখ ১৭ হাজার ২৫১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় তার স্ত্রী শাহীন আকতার এবং লিটন উভয়ের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়েছে, স্ত্রী শাহীন আকতার স্বামীর সহায়তায় দুর্নীতির মাধ্যমে ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে ৭৬ কোটি ২৯ লাখ ৭৮ হাজার ৮০২ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।

তৃতীয় মামলায়, তাদের কন্যা আনিকা ফারিহা জামান এবং তার পিতা খাইরুজ্জামান লিটনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এতে বলা হয়েছে, পিতার সহায়তায় আনিকা ৬ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৭৮১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার নামে থাকা ৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ৫৭৮ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

এই তিনটি মামলায় আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।