সাবেক হুইপ সোলায়মান হকের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক হুইপ, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের (৮০) জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। 

গত শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তাঁর ভাগনে ও জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলী রেজা সজল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোলায়মান হক ২০০৮ সালে চুয়াডাঙ্গা-১ (আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার একাংশ) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে পুনর্নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হুইপ মনোনীত হন। তিনি ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়ী হন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি স্ত্রী ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া একমাত্র মেয়েকে নিয়ে আত্মগোপনে ছিলেন।

তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ও জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। মহান সৃষ্টিকর্তা তার পরকালের জীবন শান্তিতে রাখুক। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।