সাভারে লাব্বাইক পরিবহণের বাসে আগুন

সাভারের আশুলিয়ায় পার্কিং করা লাব্বাইক পরিবহণের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট ।

রবিবার (১৮ মে) রাতে আশুলিয়ার নতুন ডিইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। 

9k= সাভারে লাব্বাইক পরিবহণের বাসে আগুন

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল আহাদ গণমাধ্যমকে বলেন, রাত ১১টা ৫৮ মিনিটে ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ঘটনাস্থলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের ধারণা, অসাবধানবশত ফেলে দেওয়া সিগারেটের অংশ থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

এদিকে এই অগ্নিকাণ্ডে স্থানীয় পরিবহণ শ্রমিকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মালিকপক্ষের দাবি, আগুনে সম্পূর্ণ বাসটি পুড়ে যাওয়ায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।