সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি: ঢাবি ছাত্রশিবির

সাম্য হত্যা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ।

মঙ্গলবার (১৩মে) রাতে নিজের ফেসবুক টাইমলাইনে এ মন্তব্য করেন ফাহাদ।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন।

এসএম ফরহাদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় বহিরাগত সন্ত্রাসী দ্বারা খুন হওয়ার ঘটনা ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। 

তিনি আরও বলেন, অনতিবিলম্বে ঘটনার তদন্ত করে অপরাধীদের শনাক্ত করার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।