পটুয়াখালীতে দুই ভুয়া র‌্যাব সদস্য আটক

পটুয়াখালীর দুমকীতে র‌্যাবের পোশাক, খেলনা পিস্তল, ওয়াকিটকি, হাতকড়া ও অন্যান্য সরঞ্জামসহ দুই ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লেবুখালী টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আল-আমিন দুয়ারির বাড়ি বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ গ্রামে। তার বাবার নাম  মৃত বারেক দুয়ারি।  

অপরজন তারেক ব্যাপারী, বাবার নাম  কাশেম ব্যাপারী, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।

পুলিশ জানায়, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি মাইক্রোবাসে পাঁচ থেকে সাতজন যাত্রী ছিলেন। মাইক্রোবাসটি লেবুখালী টোল প্লাজা এলে মাইক্রোবাসটির গতিরোধ করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্যাগ থেকে র‌্যাবের পোশাক, দুটি খেলনা পিস্তল, একটি ওয়াকিটকি সেট, মোবাইল ফোন, হাতকড়া ও একটি প্লাস উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়। আটকদের কাছ থেকে আরও দুটি গাড়ির নম্বর প্লেট ও র‌্যাবের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

দুমকী থানার ওসি জাকির হোসেন বলেন, আটক ব্যক্তিরা প্রতারণার উদ্দেশে র‌্যাবের নাম ব্যবহার করে এসব সরঞ্জাম বহন করছিল। এ ঘটনায় থানায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।