সারাদিন নিখোঁজের পর সন্ধ্যায় গহীন জঙ্গলে মিলল শিশু হুজাইফার লাশ

সারাদিন নিখোঁজ থাকার পর গাজীপুরের শ্রীপুরে গহীন জঙ্গল থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্র হুজাইফার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোসিংগা ইউনিয়নের চাউবন এলাকার জঙ্গল থেকে মরদেহটি পাওয়া যায়।

নিহত হুজাইফা স্থানীয় চাউবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। পরিবারের সদস্যরা জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি হুজাইফা। সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে গহীন জঙ্গলে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ঘটনার পর হুজাইফার মৃত্যুকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, শিশুটিকে হত্যা করে লাশ জঙ্গলে ফেলে রাখা হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।