খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ মে ২০২৫
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৫ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯৮ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৬৭৩ জনকে। এছাড়া অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এ কর্মকর্তা।
খবরওয়ালা/এমইউ