সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি

আগামী ২ আগস্টের মধ্যে ৬ দফা দাবি না মানলে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন। ৩ আগস্ট থেকে সংগঠনটি নতুন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

শনিবার (২৬ জুলাই) সংগঠনের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রবিবার (২৭ জুলাই) সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের দাবির কথা জানায়।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্রাক-কাভার্ডভ্যানের মতো ট্যাংকলরির ইকোনমিক লাইফ ২৫ বছর নির্ধারণ করা যাবে না। কারণ ট্যাংকলরি শুধু জ্বালানি তেল পরিবহন করে; তাদের সারা বাংলাদেশে চলাচলের রুট পারমিট দিতে হবে; আয়কর ১৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা করার গেজেট বাতিল করতে হবে; দীর্ঘদিনের হালকা লাইসেন্সধারী চালকদের যোগ্যতার ভিত্তিতে দ্রুত ভারী যানবাহনের লাইসেন্স দিতে হবে; পুলিশ হয়রানি বন্ধ করতে হবে এবং পেট্রোল পাম্প ও ট্যাংকলরি ঐক্য পরিষদের অমীমাংসিত বিষয় দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সংগঠনের দাবি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের এসব দাবির ব্যাপারে সঠিক ব্যবস্থা না নিলে তারা ৩ আগস্ট থেকে সারা দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করবে।

 

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।