সারা দেশে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড পাঠিয়েছে টিসিবি

খবরওয়ালা অনলাইন ডেস্ক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সারা দেশে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠিয়েছে। এ ছাড়া আরও ছয় লাখ কার্ড প্রিন্টিং কাজের শেষ পর্যায়ে রয়েছে। যা চলতি মাসেই পাঠানো হবে। ১৫ লাখ কার্ড তৈরির জন্য তথ্য সংগ্রহের কাজও চলছে। সরকার এই স্মার্ট কার্ডগুলো ভোক্তাদের বিনামূল্যে প্রদান করছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা যুগ্ম-পরিচালক ও ঢাকা আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্ড তৈরির জন্য উপকারভোগী বাছাই, ডাটা প্রদান, ভোক্তার কাছে কার্ড পৌঁছানো, কার্ড সচলকরণ এবং পণ্য বিক্রির মনিটরিংয়ের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও সিটি করপোরেশনগুলো পালন করবে। পাশাপাশি টিসিবি স্থানীয় বাজার ও আমদানির মাধ্যমে পণ্য সংগ্রহ করে ডিলারদের মাধ্যমে তা ভোক্তাদের কাছে পৌঁছাবে। ইতোমধ্যে স্মার্ট কার্ডধারীদের জন্য ডিলারদের কাছে পণ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রথমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় টিসিবির পণ্য বিতরণের জন্য এক কোটি পরিবারের মধ্যে কার্ড দেওয়া হয়েছিল। তবে, এসব কার্ড বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই অনিয়মগুলো খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। নানা যাচাই-বাছাই শেষে ৪৩ লাখ কার্ডধারীকে বাদ দিয়ে এখন ৫৭ লাখ পরিবারের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।