সারা পৃথিবীতে বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে : অর্থমন্ত্রী

খবরওয়ালা ডেস্ক \ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সারা পৃথিবীতে বাংলাদেশ একটা রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে? শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পরে বাংলাদেশ উল্টে পথ যাত্রা শুরু করেছিল কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা স্ব গৌরবে আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন। তার পরে তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এতদূর নিয়ে এসেছেন। গতকাল শুক্রবার (৮ মার্চ) সকালে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪ তলা ভীত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব গ্রহণে অবহেলা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা সেই পথে যেতে চাই না, আমরা উন্নয়নের পথে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর ইসলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ শাহ আবু হাসান টুটুল ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আইনুল হক শাহ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক ও স্থানীয়রা।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।