খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়…’
বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি। তার অধিনায়কত্বে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ওয়ানডেতে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলে। তার নেতৃত্বে বাংলাদেশ দলের উল্লেখযোগ্য সাফল্য ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছানো।
তবে বর্তমানে ক্রিকেটের বাইরে রাজনীতিতেও আলোচিত তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ছিলেন মাশরাফি এবং দলটির পতনের পর তিনি রাজনৈতিকভাবে বেশ চাপে আছেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের মতো তিনিও আড়ালে আছেন এবং প্রকাশ্যে খুব একটা দেখা যাচ্ছে না।
খবরওয়ালা /এফএস