সিটি কলেজের নামফলক খুলে নিলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে হামলা চালিয়ে কলেজটির মূল ফটকে থাকা নামফলক খুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল থেকেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। একপর্যায়ে তারা সিটি কলেজের আশপাশে জড়ো হয়ে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পেছনে কী কারণ রয়েছে; তা স্পষ্ট না হলেও পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী মারধর করে। সেই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা চরমে ওঠে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সিটি কলেজের ফটকে হামলা ও নামফলক খুলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।