সিরাজগঞ্জে ট্রাক উল্টে দুই যুবক নিহত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় আরও একজন আহত হয়েছেন।  

নিহতরা হলেন কুসুম্বী গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)। আহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।  

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু জানায়, কৃষি জমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিকেলে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্য দিয়ে ট্রাক্টরটি যাচ্ছিল। ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।