সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের এরান্দহ পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- এরান্দহ গ্রামের আলহাজ্ব হোসেনের মেয়ে আলফা খাতুন (৩) ও একই গ্রামের মেনহাজ আলীর ছেলে হোসেন আলী (৪)।

স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলছিল আলফা ও হোসেন। খেলার কোনো এক সময় তারা পুকুরের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ের স্বজনরা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে ওই দুই শিশু মারা গেছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।