সিরাজগঞ্জে পুকুরের পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ললুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী ওই গ্রামের মো. আব্দুল হামিদের মেয়ে।
পরিবার জানায়, আজ সকালে নিজবাড়ির পুকুরে গোসল করতে যান হামিদা। ঘাটে গিয়ে শেওলায় পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াশ থানার ওসি মো. জিউয়ার রহমান জানান, পানিতে ডুবে একজনের মৃত্যুর বিষয়টি নিয়ে কোনো সংবাদ আসেনি। খোঁজ-খবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
খবরওয়ালা/এফএস



