সিরাজগঞ্জে বাসচাপায় পথচারী নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের বনবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রাজু মন্ডল (৩৫), তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নুর হোসেন মন্ডলের ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার এসআই সোহাগ হোসাইন জানান, রাজু মন্ডল বনবাড়িয়া এলাকায় একটি তাঁরকাটা মিলের কর্মচারী হিসেবে কাজ করতেন। দুপুরে মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাজু মন্ডলের মৃত্যু হয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।