সিলেটে যৌথ বাহিনীর অভিযান, জব্দ আড়াই লাখ ঘনফুট পাথর

সিলেট সদর উপজেলার দুটি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর। শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা অভিযানে এসব পাথর উদ্ধার করা হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ধোপাগুল ও মহালদিক এলাকায় যৌথ বাহিনী পৃথক অভিযান চালায়। নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ ও সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

ধোপাগুল এলাকায় প্রায় ১ লাখ ৩০ হাজার ঘনফুট এবং মহালদিক এলাকায় আরও ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর উদ্ধার হয়। ক্রাশার মেশিনের সামনে স্তূপাকারে রাখা এসব পাথর ছাড়াও বিভিন্ন রাস্তা ও বাড়ির পাশে মাটি, বালু ও ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল।

অভিযান শেষে বেলা তিনটার দিকে ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, ‘যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। বেলা আড়াইটা পর্যন্ত প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এখানে আরও কিছু স্থানে পাথর লুকিয়ে রাখা হয়েছে বলে খবর রয়েছে। সেসবও উদ্ধারে অভিযান চলমান।’

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।