সিলেট সীমান্তে খেলার মাঠে জরিপ নিয়ে স্থানীয়দের বাধার মুখে বিএসএফ-বিজিবি

 সিলেটের গোয়াইনঘাট সীমান্তে একটি খেলার মাঠ জরিপ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টার দিকে সিলেটের সিলেটের পর্যটন এলাকাখ্যাত জাফলং নলজুরি আমস্বপ্ন গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, গোয়াইনঘাট সীমান্তে নলজুরি খাসি হাওর এলাকার একটি জমি ছিটমহল বিনিময়ের পর ভারতের অংশ বলে দাবি করে বিএসএফ। স্থানীয়রা জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। পরে আলোচনার মাধ্যমে জরিপের সিদ্ধান্ত নেয় দুই দেশের সীমান্তরক্ষীরা।

সকালে ওই জমিটিতে গেলে দুই দেশের জরিপ দলকে বাধা দেন স্থানীয়রা। একপর্যায়ে তৈরি হয় উত্তেজনা। পরে পরে জরিপ না করেই ফিরে যান কর্মকর্তারা।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।