খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ই আগস্ট ২০২৫, ১১:৩৮ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক থেকে আবু তালেব (৫৫) নামের এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) রাত আটটার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মহাসড়ক পারাপারের সময় গাড়িচাপায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।
নিহত ব্যক্তি ওই এলাকার মীর আউলিয়াবাড়ির বাসিন্দা। স্থানীয় একটি কারখানায় নৈশপ্রহরী হিসেবে তিনি কাজ করতেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোমিন বলেন, ওই ব্যক্তি গাড়ির চাকায় পিষ্ট হয়েছেন। ধারণা করা হচ্ছে, মহাসড়ক পার হওয়ার সময় তাঁকে কোনো গাড়ি চাপা দিয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবরওয়ালা/এফএস
মন্তব্য