সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ফৌজদারহাট স্টেশনে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার প্রভাবে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছে রেল পুলিশ।

ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার বিষয়টি রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তাপস কুমার মিত্র প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টেশনে চট্টগ্রাম বন্দরমুখী মালবাহী ট্রেনটির ইঞ্জিন পেছন থেকে ঘুরিয়ে সামনের দিকে লাগানোর কথা। ইঞ্জিনটি সামনে আনার পর বগির সঙ্গে সংযুক্ত করার আগে একটি চাকা লাইনচ্যুত হয়।

এসআই তাপস কুমার মিত্র আরও বলেন, ‘দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো অসুবিধা হচ্ছে না। চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করবে। এরপর তা মালবাহী ট্রেনটির বগির সঙ্গে সংযুক্ত করা হবে।’

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।