সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত।

বুধবার (৭ মে) পাকিস্তানি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান বলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে জানা যায়।

জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংলগ্ন চুরা কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে।

সূত্রের বরাতে তারার আরও জানান, ওই এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী শত্রুপক্ষের বেশ কয়েকটি পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

আতাউল্লাহ তারার বলেন, ভারতীয় গণমাধ্যমেও পাকিস্তানের গুলিতে ভেঙে পড়া ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসাবশেষ দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রণরেখার কাছাকাছি ভারতীয় সেনাবাহিনীর একাধিক পোস্টে সাদা পতাকা উড়তে দেখা গেছে, যা আত্মসমর্পণেরই ইঙ্গিত দেয়। পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলা ও রাতভর অভিযানের পরই এমন পরিস্থিতি তৈরি হয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের ওপর হামলা চালালেও পাকিস্তান সশস্ত্র বাহিনী কেবল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেগুলো ধ্বংস করেছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।