সীমান্ত পেরিয়ে বিশেষ ট্রেনে চীন গেলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন চীনে গেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে তাঁর বিশেষ ট্রেনে করে চীন সীমান্ত অতিক্রম করেন তিনি।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিনটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং যাচ্ছেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রোডং সিনমুন জানায়, গতকাল সোমবার পিয়ংইয়ং থেকে রওনা হয়ে আজ ভোরে সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন কিম। আজ সকালেই তাঁর বেইজিং পৌঁছানোর কথা।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ গতকাল জানিয়েছিল, বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে ট্রেনে রওনা হয়েছেন কিম। এ–সংক্রান্ত খবরের সূত্র হিসেবে তারা উত্তর কোরিয়া বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দেয়।

রোডং সিনমুনে প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম তাঁর সহযোগীদের সঙ্গে বিশেষ গাঢ় সবুজ রঙের একটি ট্রেনে দাঁড়িয়ে ও হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। এ ট্রেনটিই সম্ভবত সেই বুলেটপ্রুফ বিশেষ ট্রেন, যা দিয়ে তিনি অতীতে চীন ও রাশিয়াসহ অন্যান্য দেশে ভ্রমণ করেছিলেন।

এদিকে গতকাল উত্তর কোরিয়া চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাম্প্রতিক একটি বক্তব্যকে সমর্থন জানিয়েছে। সেই বক্তব্যে বৈশ্বিক শাসনব্যবস্থা আরও ন্যায্য করার আহ্বান জানিয়েছেন সি। তিনি বলেন, এ লক্ষ্য পূরণে চীন ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে। এ বিষয়ে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।