উত্তরা ইপিজেডে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত, গুলিবিদ্ধ ৬

নীলফামারীর উত্তরা ইপিজেডে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

রংপুর রেজিস্ট্রার ডিআইজি আমিনুল ইসলাম যমুনা টেলিভিশনকে জানান, নিহতের নাম হাবিবুর রহমান হাবিব। তিনি নীলফামারী সদর থানার সংরশি ইউনিয়নের কাজিরহাট গ্রামের দুলাল মিয়ারের পুত্র।

স্থানীয়রা জানায়, উত্তরা ইপিজেডের এভারগ্রিন পরচুলা তৈরির কারখানায় শ্রমিকরা কয়েক দিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছিলেন। সোমবার রাতে কারখানা বন্ধ করে দেওয়া হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। মঙ্গলবার সকাল থেকে তারা ইপিজেডের সামনে বিক্ষোভ শুরু করে এবং একপর্যায়ে ইপিজেডে প্রবেশের চেষ্টা করে।

সেনাবাহিনী শ্রমিকদের সরিয়ে দিতে গেলে শ্রমিকরা সেনার গাড়িতে হামলা চালায়। উত্তেজনা নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী গুলি চালায়। গুলিবিদ্ধ ছয়জনকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে।

৫৬ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল এস এম বদরুদ্দোজা জানান, এলাকায় পুলিশ, সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।