ইসরায়েলকে নিষেধাজ্ঞা ও ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেবে বেলজিয়াম

ফিলিস্তিনকে চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। এই ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মঙ্গলবার একটি পোস্টে।

এক্সে পোস্টে প্রেভো লিখেছেন, ‘জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন।

প্রেভো বলেন, ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই ঘোষণা নেওয়া হয়েছে। এর আগে জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও ঘোষণা করেছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তাঁর দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

৯ থেকে ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। মাখোঁর ঘোষণার পর আরও কয়েকটি দেশও একই পদক্ষেপ নেবে। তবে কিছু দেশ স্বীকৃতির ক্ষেত্রে শর্ত আরোপের পরিকল্পনা করছে।

চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ১৪৭ সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা মোট সদস্যসংখ্যার প্রায় ৭৫ শতাংশ।

বেলজিয়ামের ঘোষণা এমন সময়ে এসেছে, যখন গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং আরও ১ লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হয়েছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।