সুন্দরবনে অস্ত্র-গুলিসহ আটক দুই দস্যু

সুন্দরবনের বনদস্যু করিম শরীফ গ্রুপের দুই সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

শুক্রবার (১৮ এপ্রিল) রাতে আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনী।

এসময় উপস্থিতি টের পেয়ে সেখানে আগে থেকে অবস্থান করা বনদস্যু করিম শরীফ গ্রুপের সদস্যরা দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরে বনের ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে বাহিনীর সদস্য মো. আল আমিন ও রেজাউল গাজী বাবুকে একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা গুলি ও ছয় রাউন্ড ফাঁকা গুলিসহ আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় এলাকায় ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকাংশে উন্নতি হয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।