সুপারি চুরির দ্বন্দ্বে প্রতিপক্ষের মারধরে প্রাণ গেলো কৃষকের

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি চুরি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের মারধরে কালাম খান (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছোট জামুয়া নামক স্থানে ওই কৃষক ও তার ভাইয়ের ওপর হামলা হয়।

পরে তাদের উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতলে নিলে চিকিৎসক কৃষক কালাম খানকে মৃত ঘোষণা করেন।

অবস্থা গুরুতর হওয়ায় নিহতের ভাই লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

নিহত কালাম খান মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের ডেপুয়ার পাড় গ্রামের ওয়াজেদ আলী খান ওরফে কালু খানের ছেলে।

কালাম খানের প্রতিবেশী বলেন, ‘সুপারি চুরিকে কেন্দ্র করে একই বংশের সোহেল খান ও কালাম খানের পরিবারের লোকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। সোহেল খান ও তার লোকজন কালাম খান এবং তার বড় ভাই লুৎফর খানকে মারধর করেন। এদের মধ্যে কালাম খান মারা গেছেন। লুৎফর খানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মতলুবর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকা শান্ত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।