সুপ্রিম কোর্ট খুলছে আজ, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১১টা পর্যন্ত

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্ট খুলছে আজ রবিবার (১৯ অক্টোবর)। প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

বুধবার (১৫ অক্টোবর) আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রবিবার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন।

এ উদ্দেশ্যে ১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

গত ৫ সেপ্টেম্বর অবকাশকালীন ছুটিতে যায় সুপ্রিম কোর্ট। অবকাশকালীন জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ এবং আপিল বিভাগে চেম্বার কোর্ট নির্ধারণ করে দিয়েছিলেন প্রধান বিচারপতি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।