সুশান্তের মৃত্যুর পর আমাকে শোক প্রকাশ করতেও দেওয়া হয়নি: রিয়া

বলিউডের জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়ায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর। অভিনেতার পরিবার অভিযোগ তোলে, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া। এরপর শুরু হয় আইনি জটিলতা, গ্রেপ্তারও করা হয় তাঁকে। এক মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। 

অবশেষে চার বছর পর প্রমাণিত হয়, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান।

এবার সেই অভিজ্ঞতা নিয়ে কথা বললেন রিয়া। এনডিটিভি যুবা ২০২৫ কনক্লেভের “আনব্রোকেন: রাইটিং দ্য নেক্সট চ্যাপ্টার” সেশনে অংশ নিয়ে তিনি বলেন, “আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি। এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর।”

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।