সূত্রাপুরে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারটির একে একে সবার মৃত্যু

রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের পাঁচ সদস্যের সবাই একে একে মারা গেছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেদা (৩৫)।

এর আগে আগুনে দগ্ধ রিপনের তিন সন্তান আয়েশা (১), রোকন পেদা (১৪) ও তামিম পেদা (১৬) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। আর স্ত্রী চাদনী (২৮) মারা যান তাকে গ্রামের বাড়িতে নেওয়ার পথে।

পটুয়াখালীর রাঙাবালি উপজেলার বাসিন্দা এই পরিবারটির গ্যাস লিকেজজনিত আগুনে পুরো পরিবারই হারিয়ে যায়।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত রিপন পেদার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল।

অগ্নিকাণ্ডটি ঘটেছিল ১১ জুলাই দিবাগত রাত ১টার দিকে, সূত্রাপুরের কাগজিটোলা এলাকার একটি বাসায়। গ্যাস লিকেজ থেকে আগুন ধরে ওই সময় পরিবারের পাঁচজনই গুরুতর দগ্ধ হন।
এ ঘটনায় পুরো পরিবারকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।