তিন হাজার চিকিৎসক নিয়োগ পরীক্ষা আজ, লড়াইয়ে ৪১ হাজার প্রার্থী

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ২০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জন পদে নেওয়া হবে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন। এ লক্ষ্যে আবেদন করেছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ফলে প্রতিটি পদে লড়ছেন প্রায় ১৪ জন।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাস দেখে প্রার্থীদের যথেষ্ট সময় হাতে নিয়ে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য তিনটি নির্দেশনা দিয়েছে পিএসসি
১. প্রবেশের সময়সীমা: সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে প্রবেশপত্র ও কালো কালির বলপেনসহ পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৯টা ৩০ মিনিটের পর মূল গেট বন্ধ হয়ে যাবে।
২. নিষিদ্ধ সামগ্রী: প্রবেশপত্র ও কালো বলপেন ছাড়া অন্য কিছু আনা যাবে না। নিষিদ্ধসামগ্রী আনলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩. সুনির্দিষ্ট হলে প্রবেশ: প্রবেশপত্রে উল্লিখিত হলের নাম দেখে নিশ্চিত হয়ে যথেষ্ট সময় হাতে নিয়ে হলে প্রবেশ করতে হবে।

পরীক্ষার কাঠামো
এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে আজ। সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
সঠিক উত্তরের জন্য ১ নম্বর, ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।
বিষয়ভিত্তিক নম্বর বিভাজন:, মেডিকেল সায়েন্স: ১০০ নম্বর, সাধারণ বিষয়াবলি: ১০০ নম্বর, বাংলা: ২০, ইংরেজি: ২০, বাংলাদেশ বিষয়াবলি: ২০, আন্তর্জাতিক বিষয়াবলি: ২০, মানসিক দক্ষতা: ১০, গাণিতিক যুক্তি: ১০।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।