সেলিব্রিটিদের মাধ্যমে জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন বন্ধে হাইকোর্টে রিট

সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপন এবং প্রচার বন্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে

​বুধবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমানের মাধ্যমে তানজিম রাফিদ নামের ঢাকার এক বাসিন্দা এই রিট আবেদনটি দায়ের করেন।

দাখিল করা এই আবেদনে অনলাইন জুয়া, বেটিং সাইট ও অ্যাপ্লিকেশনগুলোর বিজ্ঞাপন ও প্রচার বন্ধে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।​

আবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে স্থায়ী সমাধানে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিতে হাইকোর্টের প্রতি অনুরোধ জানানো হলো। ​

বিষয়টি নিয়ে আইনজীবী মাহিন এম রহমান বলেন, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী জুয়া ও বেটিং নিষিদ্ধ।

মাহিন আরও জানান, হাইকোর্ট আগামী সপ্তাহে এই রিট আবেদনের শুনানি করতে পারে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।