সোনার দাম দেড় লাখ ছুঁই ছুঁই

খবরওয়ালা অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম দ্রুত বাড়ছে এবং এখন এটি দেড় লাখ টাকা ছুঁই ছুঁই করছে। নতুন করে প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম এক হাজার ৯৯৪ টাকা বেড়ে এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকায় পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে সোনার নতুন এই দাম কার্যকর হবে।

সোমবার  (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বৃদ্ধির এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাজুস সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৪৩ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ২২ হাজার ৫৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৯১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ১১১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
 

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।