সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বিমান বাহিনীর প্রধান

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ঢাকা বিমানবন্দর ত্যাগ করেন।

সূত্রে জানা গেছে, তিনি রয়েল সৌদি এয়ার ফোর্সের আমন্ত্রণে সৌদি আরব সফরে যাচ্ছেন এবং সেখানে আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। সফরের মধ্যে বিমান বাহিনী প্রধান সৌদি এয়ার ফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ার ফোর্সের কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের আমন্ত্রণে ১৪ থেকে ১৫ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। সেখানে তিনি আমিরাতের বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং সংযুক্ত আরব আমিরাত বিমান বাহিনীর কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফর বাংলাদেশের সাথে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দেশে ফিরে আসবেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।